১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চাচাদের হাতে ভাতিজা খুন

মো. ইউনুস আলী, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাদের হাতে ভাতিজা খুন হয়েছেন। 

জমি-জমা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চাচাদের আঘাতে আহত ভাতিজা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহত মোক্তার উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া গ্রামের মৃত আ. আজিজের ছেলে। পেশায় রিক্সা-ভ্যান চালক ছিলেন। 

ধনবাড়ী থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আ. হক, হুরমুজ আলী, আজিজুল হক ও হাসমত আলী সাথে জমি সংক্রান্ত জেরে ভাতিজা মোক্তার হোসেনের বাকবিতন্ডে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চাচারা ভাতিজা মোক্তার হোসেনের মাথায় খুন্তি দিয়ে আঘাত করে। খুন্তির আঘাতে সে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জামালপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পর বৃহস্পতিবার রাত আটটায়  সে মারা যায়।  

এ ঘটনায় মোক্তারের বড় বোন রাশেদা বেগম, ভগ্নিপতি মোশারফ হোসেন, ছোট ভাই মনি ও হিরা আহত হয়েছেন বলে জানা যায়। 

এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম তালুকদার বাবুল জানান, ওয়ারিশের জমি নিয়ে এ ঘটনা। এ জমি নিয়ে দীর্ঘদিন যাবত কোর্টে মামলা চলছিল। সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ফটিক স্থানীয় মাতাব্বরদের নিয়ে দুই-তিন দফায় সালিশী বৈঠক করেছে বলে আমি শুনেছি। তবে কোন পক্ষই আমার কাছে আসে নাই। 

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ আমার কাছে আসে নাই। আসলেই আমি মামলা নেব এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি