১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সম্মিলিত সামাজিক আন্দোলনের আয়োজনে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে অব্যাহত ভাবে ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় 'ডেঙ্গু প্রতিরোধে আপনি সচেতন হোন, অপরকে সচেতন করুন'- এই শ্লোগানে টাঙ্গাইল নিরালা মোড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

৩১জুলাই সোমবার বিকালে 'সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখা'র আয়োজনে ও 'আদিফা মেমোরিয়াল ট্রাস্ট'এর সহযোগিতায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় পথচারি, যানবাহনের চালক-যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠান, ভ্যান-রিকশা চালক ও শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক পথসভায় বক্তব্য প্রদান করেন সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, শিশু প্রতিভা বিকাশ সংগঠনের সভাপতি আবুল কালাম সিদ্দিকী নিপু, নিরাপদ সড়ক চাই(নিসচা), টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, টাঙ্গাইল সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার লিপি।

সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভা শেষে লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সহ-সভাপতি সোহেল সোহরাওয়ার্দী, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, টাঙ্গাইল শহর শাখার যুগ্ম আহ্বায়ক কাজী ইয়াসমিন, সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনাদি হোসেন খান, অর্থ সম্পাদক মোঃ নাফিজুল ইসলাম রানা, টাঙ্গাইল পৌর ১৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, বাংলাদেশ ইয়ুথ ক্লাব কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম নির্ঝর, কম্পিউটার ইঞ্জিনিয়ার মোঃ সোলায়মান সুমন প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি