০৮:৪৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ম্যাটস্ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যানজট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৬ এপ্রিল ২০১৭ | | ২১২৮
, টাঙ্গাইল :

উচ্চ শিক্ষাসহ ৪ দফা দাবীতে ম্যাটস্ শিক্ষার্থীদের চলমান সংকট নিরসনে টাঙ্গাইলে বিক্ষোভসহ মহাসড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেয়।

বুধবার দুপুরে ৪ দফা দাবী বাস্তবায়নে টাঙ্গাইল ময়মনসিং রোড থেকে শুরু হয়ে বিক্ষোভ কর্মসূচী টি রাবনা বাইপাস মহাসড়কে রাস্তা অবরোধ করে রাখে টাঙ্গাইল ডিপ্লোমা চিকিৎসকদের (ডিএমএফ ডিগ্রী) জাতীয় সমস্যা দূরীকরণ আহবায়ক কমিটি।

শিক্ষার্থীদের ৪ দফা দাবীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু পঞ্চ বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন অনুযায়ী উচ্চ শিক্ষা। মেডিকেল এডুকেশন বোর্ড গঠণ ও ১৬ মার্চ ২০১৭ অতিরিক্ত গেজেট সংশোধন। পদসৃষ্টি ও নিয়োগ বাস্তবায়ন। ইন্টার্নিশীপ ভাতা প্রদান। অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় দশম গ্রেড এ উন্নিত করন।

বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন মেডিকেল ডিপ্লোমা এডুকেশন এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, ডিপ্লোমা ইন্টার্নি ডক্টর এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শুভ কুমার বিশ্বাস, ৪ দফা দাবী বাস্তবায়ন কমিটি টাঙ্গাইল জেলা শাখার মুখপাত্র মোঃ খাইরুল আহ্সান, সৈকতসহ বিভিন্ন ম্যাটস্ এর শিক্ষার্থীবৃন্দ।

দাবীকৃত ৪ দফা বাস্তবায়ন না হলে আগামীতে তারা সড়ক অবরোধসহ বিভিন্ন কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি