০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফণীর প্রভাব

বিভিন্ন স্থানে বৃষ্টি, ক্ষয়ক্ষতি এড়াতে মাইকিং

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে টাঙ্গাইলের বিভিন্ন যায়গায় বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে জেলার বিভিন্ন উপজেলায় বারি থেকে হালকা বৃষ্টির খবর পাওয়া যায়। তবে এতে কোন ক্ষয়-ক্ষতি হয়নি। 

টাঙ্গাইলে ঘূর্ণিঝড় ফণীর আঘাত হানার সম্ভাবনা কম। তবুও ঘূর্ণিঝড় ফণীর মোকাবেলা এবং ক্ষয়ক্ষতি এড়াতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

জনসাধারণকে সর্তক করতে মাইকিং করে প্রচারণা করছে প্রশাসন। এছাড়া ফণীর দূর্যোগ মোকাবেলায় জেলার প্রতিটি উপজেলায় পূর্বপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সব সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

অপরদিকে আজ শুক্রবার এবং আগামীকাল জেলার সকল সরকারি কর্মকর্তাকে যার যার এলাকায় থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। 

এ ব্যাপারে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বলেন, টাঙ্গাইলে ঘূর্ণিঝড় ফণীর আঘাত হানার সম্ভাবনা কম। তবুও ফণীর আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে এলাকায় মাইকিং, কন্টোল রুম খোলা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, শুকনো খাবারসহ ভলেন্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে। 

এ ছাড়া প্রতিটি উপজেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতিটি উপজেলায় পর্যাপ্ত পরিমানে ত্রাণ সামগ্রী রয়েছে এবং আশ্রয় কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে। আজ শুক্রবার জেলার প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেনারেটরের ব্যবস্থা, লেজার লাইটসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।  

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী-উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, পুরো জেলায় ফায়ার সার্ভিসের ১০টিম প্রস্তত রয়েছে। যদি ফণীর আঘাতে টাঙ্গাইলে ক্ষয়ক্ষতি হয় তাহলে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক কাজ করবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি