১২:১২ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি'তে চালু হচ্ছে করোনা শনাক্তের পরীক্ষা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য আরটিপিসিআর (রিয়াল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন) যন্ত্র স্থাপন করা হবে। অনুমোদন পেলে আগামী সপ্তাহে থেকেই পরীক্ষা শুরু করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মঙ্গলবার টাঙ্গাইল সার্কিট হাউসে এক সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কয়েকটি বিভাগের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকেরা।

বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান মাসুদার রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞ জনবল এবং অন্যান্য সব সুবিধা রয়েছে। আরটিপিসিআর যন্ত্র এ সপ্তাহের মধ্যেই এসে যাবে। অনুমোদন পেলে আগামী সপ্তাহেই করোনা পরীক্ষা শুরু করা যাবে বলে তাঁরা আশাবাদী।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য লিখিত আবেদন করা হলে সেটি যাতে দ্রুত সময়ের মধ্যে অনুমোদন হয়ে আসে সেই ব্যবস্থা নেবেন তিনি। অনুমোদন হয়ে এলে আগামী সপ্তাহেই পরীক্ষা শুরু করা যাবে।

গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসনের এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে পিসিআর ল্যাব চালুর দাবি জানান। খবর,প্রথম আলো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি