১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

ক্ষেতমজুরসহ গ্রামীণ দরিদ্র মানুষদের মানুষের মতো বেঁচে থাকার দাবি আদায়ের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নাগরপুর সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নাগরপুর উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করেন। 

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ এ সম্মেলনের উদ্বোধন করেন ।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মোতালেব হোসেন, সিপিবি টাঙ্গাইল জেলা কমিটির সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি, ক্ষেতমজুর সমিতি টাঙ্গাইল জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটি সদস্য আব্দুর রউফ, সিপিবি নাগরপুর উপজেলা কমিটির সভাপতি খোরশেদুন নাহার ভূঁইয়া, ক্ষেতমজুর সমিতি নাগরপুর উপজেলা কমিটির সদস্য রিক্তা রাণী সেন, সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক বাহাদুর মিয়া প্রমুখ।

এ সময় নাগরপুর উপজেলার সিপিবি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সম্মেলনের শেষ পর্বে মো.শাহজাহান মিয়াকে সভাপতি ও মো. বাহাদুর মিয়াকে সাধারন সম্পাদক করে নাগরপুর উপজেলা ক্ষেতমজুর সমিতি গঠন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি