১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে সিপিএস বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ

মোঃ রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ সেপ্টেম্বর ২০১৬ | | ২২৮
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ৫টি ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং ১২-তম ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ‘এসো মিলি প্রাণের স্পন্দনে’ শীর্ষক শিরোনামে এক আলোচনা ও ‘সভা’ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিশ^বিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।

আলোচনা শেষে পুরাতন ৫টি ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় বক্তব্য রাখেন ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী জাওয়াদ, তাসনিম মাফিন, অনিক ইসলাম, শাকিলা ইয়াছমিন সুচনা, সাদিকুর রহমান, নিলুফার ইয়াছমিন ও আওরঙ্গজেব আকন্দ এবং বিদায়ীদের উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ করেন এম এস এর শিক্ষার্থী কামরুন নাহার কনা।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।

এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্র্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি