০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৪ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে চাঁদের হাট কলেজ এলাকায় গজারি বনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে উপজেলার কচুয়া দক্ষিণপাড়া এলাকায় চাঁদের হাট কলেজ সংলগ্ন গজারি বনে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামের হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত মিয়ার ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫), সমেশ আলীর ছেলে মোজাম্মেল (৩০)।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে তারা স্বামী-স্ত্রী মিলে উপজেলার কচুয়া এলাকায় চাঁদের হাট কলেজে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার সময় সন্ধ্যার দিকে তাদের পথরোধ করে কয়েকজন যুবক। এসময় তাদের দুইজনকে আটক করে কলেজটির পাশে গজারি বনে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই ৬জনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় ৬জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদি হয়ে থানায় মামলা করেছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে শারীরির পরিক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি