০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ব্যাংক জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেফতার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাংলাদেশ কৃষি ব্যাংক সখীপুর তক্তারচালা শাখায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে  আটককৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়,  জালিয়াতি চক্রের এক সদস্য ভূয়া আইডি কার্ড ব্যবহার করে সোহাগ নামে একটি হিসাব খোলেন বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখায়। সোমবার দুপুরে ওই ব্যাংকের অন্যান্য স্টাফদের সীল স্বাক্ষর জাল করে এসবিডি ৪৩৮৭২১৩ চেকের মাধ্যমে ৫৮৩৯ একাউন্ট থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে চলে যায়। পরে এসবিডি ৪৩৮৭২১৪ চেকের মাধ্যমে একই একাউন্ট থেকে পুনরায় তিন লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে এসে ঘুরাঘুরি করতে থাকে। এসময় সন্দেহ হলে তাদেরকে আটক করে চার লাখ টাকা উদ্ধার করা হয়।

কৃষি ব্যাংক তক্তারচালা শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া বলেন, জালিয়াতচক্র কিভাবে একাউন্ট খুলেছে তা জানার চেষ্টা চলছে। এছাড়াও  চক্রটির সঙ্গে ব্যাংক স্টাফদের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বলেন, ব্যাংক জালিয়াতি চক্রের দুইজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি