০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্যাপিটাল হাসপাতাল সীলগালা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে টাঙ্গাইল শহরের ক্যাপিটাল হাসপাতাল কে সীলগালা করে দিয়েছেন। 

এ ছাড়া টাঙ্গাইল ক্লিনিক এন্ড হাসপাতালকে সংশোধনের জন্য চার দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। 

সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান বলেন, টাঙ্গাইল শহরের কলেজ মোড়ে অবস্থিত টাঙ্গাইল ক্লিনিক এন্ড হসপিটাল এবং মেইন রোডস্থ ক্যাপিটাল হসপিটালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এই দুটি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা ভুয়া ডাক্তার দিয়ে রোগীদের চিকিৎসা করান। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে ক্যাপিটাল হসপিটালের সকল কার্যক্রম স্থগিত করে দেয়া হয়েছে। 

এ ছাড়া সংশোধনের জন্য টাঙ্গাইল ক্লিনিক এন্ড হসপিটাল কর্তৃপক্ষকে চার দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। যদি তারা সংরোধন হতে না পারে তা হলে তাদের সকল কার্যক্রম স্থগিত এবং সিলগালা করে দেয়া হবে। পর্যায়ক্রমে শহরের অন্য হাসপাতালগুলোতেও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি