১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েব

সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর মানসিকতা পরিহার করতে হবে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ শিল্পী ঐক্যজোটের সভাপতি চিত্র নায়ক ডি এ তায়েব বলেছেন, যে কোন মূল্যে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর মানসিকতা পরিহার করতে হবে। সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, ভাল মানুষ হিসেবে গড়ে তোলার মানসিকতা থাকতে হবে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে অ্যাম্বিশন “মরহুম আলী আকবর খান চৌধুরী” স্মৃতি বৃত্তি প্রদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

জামুর্কী ইউনিয়নের গুনটিয়া সমাজ কল্যাণ সমিতির মাঠে আয়োজিত অ্যাম্বিশন “মরহুম আলী আকবর খান চৌধুরী” স্মৃতি বৃত্তি প্রদক অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও জামুর্কী ইউনিয়নের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আওরঙ্গ জেব আল হোসাইন, মির্জাপুর থানার উপ-পরিদর্শক খোকন কুমার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, গুনটিয়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, সহকারী শিক্ষক কানাই লাল দাস, ডা. রাত্রী আকবর চৌধুরী ও আকিব আকবর চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক ডি এ তায়েব অ্যাম্বিশন “মরহুম আলী আকবর খান চৌধুরী ” স্মৃতি বৃত্তি প্রকল্পের অধীনে ২০১৮ সালে ৭৫ জন বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

পরে প্রজেক্টরের মাধ্যমে চিত্রনায়ক ডি এ তায়েব অভিনীত সোনাবন্ধু ও অন্ধকার জগত সিনেমা দুটি প্রদর্শন করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি