০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বিশ্ব অটিজম দিবস পালিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে নানাবিধ কর্মসূচীর মাধ্যমে টাঙ্গাইলের নাগরপুরে ১২ তম বিশ্ব অটিজম সচেনতা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২ এপ্রিল) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিস র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, মৎস্য কর্মকর্তা নাজনীন সুলতানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়াঙ্কা বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমূখ। 

আলোচনায় বক্তারা অটিজম আক্রান্তদের সমাজের বোঝা না ভেবে কিভাবে তাদের সম্পদে রুপান্তরিত করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। এসময় বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি