১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে বাস চাপায় নিহত দুই : আহত তিন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কয়পাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার কবিরাজবাড়ী এলাকার খন্দকার আখেরুজ্জামান ফরহাদ ও উপজেলার মঠবাড়ী এলাকার ভ্যান চালক আব্দুল খালেক। আহত হলেন শামছুন নাহার, একই উপজেলার আম্বাড়ীয়া গ্রামের তুলা মিয়া ও মঠবাড়ী গ্রামের মিজানুর রহমান।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস হোসেন স্থানীয়দের বরাতে জানান, মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহন নামে একটি বাস সড়কের কয়াপাড়া পেট্রোল পাম্পের নিকট এসে ধনবাড়ীগামী ব্যাটারি চালিত অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক আব্দুল খালেক ও যাত্রী খন্দকার আখেরুজ্জামান ফরহাদ মারা যান। এতে আরও তিনজন আহত হয়। আহতদের মধ্যে শামছুন নাহারকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস হোসেন জানান, রাজীব পরিবহন বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি