১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সরকারের ভর্তূকিতে হারভেস্টার মেশিন পেলেন কৃষক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারের ভর্তূকিতে হারভেস্টার (ধান কাটার) মেশিন পেলেন কৃষক আব্দুল হালিম। হালিমের বাড়ি মির্জাপুর উপজেলার তরফপুর গ্রামে। 

বুধবার মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু আব্দুল হালিমের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন। 

এসময় মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন ও কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা মশিউর রহমান জানান, চলতি বছর সরকারের ভর্তূকিতে মির্জাপুর উপজেলার পাঁচজন কৃষককে ধান কাটার আধুনিক যন্ত্র প্রদান করা হবে। এর অংশ হিসেবে বুধবার আব্দুল হালিম নামে এক কৃষককে হারভেস্টার মেশিন প্রদান করা হলো। ১৮ লাখ টাকা মূল্যের হারভেস্টার মেশিনটিতে সরকার পাঁচ লাখ টাকা ভর্তকি প্রদান করেছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অধিনে কৃষকদের এ ভর্তূকি প্রদান করা হচ্ছে বলে তিনি জানান। 

এই মেশিন দিয়ে একই সাথে ঘন্টায় তিন বিঘা জমির ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করা যায় বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি