১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাকের সংখ্যা বেশি

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

জুবায়েদ ইমন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৮ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

ঈদুল আযহাকে কেন্দ্র করে নারীর টানে বাড়ী ফিরছে মানুষ। আর এবারের ঈদ যাত্রার শুরুতেই গত ২৪ ঘন্টায় ২৮ লক্ষ টাকার টোল আদায় বেশি হয়েছে বঙ্গবন্ধু সেতুতে। 

শুক্রবার সকাল ৬টা হতে শনিবার (আজ) সকাল ৬টা পর্যন্ত সেতুর দুপাড়ে টোল আদায় হয়েছে ২কোটি ৫৮ লাখ টাকার উপরে। যা গত বছর টোল আদায় হয়েছিল ২কোটি ২৬ লাখ টাকা। ২৪ ঘন্টায় সেতু দিয়ে ২৫ হাজার যানবাহন পারাপাড় হয়েছে বলেও সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে এবছর সেতু পারাপাড়ে ট্রাকের সংখ্যা বেশি ছিল বলেও জানায় সেতু কর্তৃপক্ষ।

জানা যায়, বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় সেতুতে টোল আদায় করছে। এর আগে গত ১৪ জুলাই রাত ১২টার দিকে কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) এর কাছ থেকে সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর টোল আদায়ে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় ২ কোটি ৫৮ লাখ টাকার টোল আদায় হয়েছে সেতুর দুপাড়ে স্থাপিত টোলপ্লাজা থেকে। এর মধ্যে ট্রাকের সংখ্যা ছিল বেশি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি