১১:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তার দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান হয়েছে। 

শনিবার সকালে মির্জাপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন । এ সময় ৭ দোকানদারকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস সূত্র জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলা সদরের মসজিদ রোড, কালিবাড়ি রোড, কাঁচাবাজার ও বংশাই রোডসহ বিভিন্ন রাস্তার দুই পাশের ফটপাতসহ রাস্তার কিছু অংশ দখল করে ব্যবসা করে আসছে একটি চক্র। এতে রাস্তার দুই পাশে প্রতিদিনই যানজট লেগে থাকে।ফলে সাধারণ লোকজনের চরম ভোগান্তি পোহাতে হয়। ফুটপাত দখলমুক্ত এবং বাজারের যানজট নিরসনে শনিকবার ভ্রাম্যন আদালল অভিযান পরিচালনা করে। এসময় রাস্তার দুই পাশে গড়ে উঠা অবৈধ ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়েছে এবং অবৈধভাবে দোকান গড়ে তোলায় শাকিল, মিন্টু, শামসুল ও এরশাদুজ্জামানসহ ৭ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসেন বলেন, উপজেলা সদরের গুরুত্বপুর্ণ রাস্তা যানজট মুক্ত এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি