১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিজ্ঞানমনস্ক মানুষ-শিক্ষা উপমন্ত্রী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিজ্ঞানমনস্ক মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন বিজ্ঞান ও গবেষনা ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব না। তাই তিনি ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই গবেষনা খাতে বেশী বরাদ্দ দিয়েছিলেন। যার ফলে বর্তমানে গবেষনাধর্মী কাজের মাধ্যমে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল ক্ষেত্রে সফলতা অর্জণ করেছে।
 
শুক্রবার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘লাইফ সায়েন্সেসের অগ্রগতি’ বিষয়ে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক নয়। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করতে হবে। 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন এবং সম্মেলনের আহবায়ক প্রফেসর ড. এ. এস. এম সাইফুল্লাহ্।

বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে দুইদিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে দেশী বিদেশী প্রফেসর, একাডেমিশিয়ান, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি