০১:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পরাজয়ের ১ বছর পর বিজয়ী ঘোষণা করল আদালত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৩ নং (৭, ৮, ৯) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে পরাজিত প্রার্থী সুফিয়া বেগমকে দীর্ঘ ১ বছর পর বিজয়ী ঘোষণা করল আদালত। 

একই সাথে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে সরকারি গেজেট আকারে প্রকাশ করার জন্য আদালত আদেশ দেন। সম্প্রতি নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জজ ১ম আদালতের বিচারক মো. সুরুজ সরকার এ রায় দেন। 

জানা যায়, এলেঙ্গা পৌরসভার ৩ নং (৭, ৮, ৯) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী সুফিয়া বেগমের নির্বাচনী এলাকা মসিন্দা চেচুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুফিয়ার এজেন্টদের স্বাক্ষর না নিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। ওই কেন্দ্রে সুফিয়ার টেলিফোন প্রতীককে শূন্য ভোট দেখানো হয়। পরবর্তীতে তাকে পরাজিত ঘোষণা করে তার প্রতিদ্বন্দ¦ী প্রার্থী আলেয়া খানমকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর গত বছরের ৩০ মার্চ সুফিয়া বেগম ওই ভোটকেন্দ্রের ভোট পুনঃ গণনার জন্য জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আবেদন করেন। জেলা নির্বাচন কর্মকর্তা কোন ব্যবস্থা গ্রহণ না করে গত বছরের ১৯ এপ্রিল আলেয়াকে বিজয়ী ঘোষণা করেন। 

এরপর গত বছরের ১৬ মে সুফিয়া বেগম ২৪ জনকে বিবাদী করে টাঙ্গাইল যুগ্ম জেলা জজ ১ম ও নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে ভোট পুনঃগণনার জন্য একটি মামলা করেন। 

দীর্ঘ শুনানীর পর চলতি বছরের ১২ মার্চ সুফিয়া বেগমকে নির্বাচিত করে টেলিফোন প্রতীকের পক্ষে আদালত রায় দেন। সেই সাথে রায়ের ৩০ দিনের মধ্যে বাংলাদেশ গেজেটে অন্তর্ভূক্ত করার আদেশ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি