০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পোস্ট মাস্টারকে গুলির ঘটনায় ২ জনের ৩ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য জানান।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘রোববার রাতে পোস্ট মাস্টারকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় পোস্ট অফিস পরিদর্শক শেখ হোসেন জোবায়ের বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। ওই রাতেই এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়।’

‘সোমবার তাদের টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড চাওয়া হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুপম কুমার দাশ তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন,’ বলেন তিনি।

এ ঘটনা গ্রেপ্তার ও রিমান্ড মঞ্জুর হওয়া ওই দুই জনের নাম রনি ও দুলাল। তারা কালিহাতী উপজেলার বল্লা গ্রামের বাসিন্দা।

সোমবার দুপুরে কালিহাতী উপজেলা পোস্ট অফিস থেকে ৫০ লাখ টাকা তুলে বল্লা পোস্ট অফিসের পোস্ট মাস্টার মজিবুর রহমান ও রানার রফিকুল ইসলাম মোটরসাইকেল যোগে বল্লা যাচ্ছিলেন। দুপুর দুইটার দিকে বল্লা গোরস্থানপাড়া এলাকায় অপর একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত এসে তাদের পথরোধ করে। এ সময় তারা পোস্ট মাস্টার মজিবুর রহমানের পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি