০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিল থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে চার সন্তানের জননী সুফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে আজগানা পূর্বপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের স্ত্রী।  পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে স্বামীর সঙ্গে সুফিয়া বেগম ঘুমায়।  রবিবার ভোরে ঘুম থেকে জেগে ঘরের বাহিরে এসে সে নিখোঁজ হয়। 

পরিবারের লোকজন এলাকার বিভিন্ন স্থানে ও আত্মীয় বাড়ি খোঁজ নিয়েও তার সন্ধান করতে ব্যর্থ হয়।  সোমবার ভোরে স্থানীয় লোকজন আজগানা বিলে একটি মরদেহ ভাসতে দেখে। 

পরে সুফিয়ার স্বামীর গিয়ে মরদেহটি তার স্ত্রী বলে পরিচয় নিশ্চিত করেন।  খবর পেয়ে দেওহাটা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন। 

উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, শ্বাসরোধ করে হত্যা পর মরদেহ বিলে ফেলে হয়েছে বলে তিনি ধারণা করছেন।  মরদেহের ময়না তদন্তের পর মূল ঘটনা উদঘাটন করা যাবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি