১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাভাড়া না দেয়ায় ভাড়াটিয়ার স্ত্রীকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

বাসাভাড়া দিতে না পারায় ভাড়াটিয়ার স্ত্রীকে পিটিয়ে আহত করলো বাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার রাজনগর গ্রামে।

এ ঘটনায় আহত ভাড়াটিয়া জাহানারা বেগমের স্বামী রিকশাচালক আব্বাস মিয়া রাতেই মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে বাসার মালিক রফে মিয়া পলাতক রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার ভাওড়া ইউনিয়নের রাজনগর গ্রামের রিকশাচালক আব্বাস মিয়া মির্জাপুর পৌরসভাস্থ ৯ নম্বর ওয়ার্ডের রাজনগর গ্রামের রফে মিয়ার বাড়িতে একটি টিনের ঘর ৭০০ টাকায় ভাড়া নিয়ে বসবাস করেন। বর্তমান করোনার প্রভাবে আব্বাস মিয়া কর্মহীন হয়ে পড়ায় গত মার্চ মাসের ঘরভাড়া দিতে পারেননি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির মালিক রফে মিয়া আব্বাস মিয়ার স্ত্রী জাহানারা বেগমের কাছে ঘরভাড়া চান। কিন্তু করোনার কারণে ঘরভাড়া পরে নিতে হবে বললে রফে মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির মালিক রফে তার মেয়ে রোকসানা ও স্ত্রী হাজেরা বেগম ভাড়াটিয়া জাহানারাকে মারপিট করেন। এতে জাহানারার ডান হাত মচকে যায় বলে তার স্বামী আব্বাস মিয়া জানিয়েছেন।

আহত জাহানারার স্বামী রাতেই বাড়ির মালিক রফে মিয়াসহ তিনজনের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা পুলিশের এসআই মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘরভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাড়াটিয়া ও বাড়ির মালিকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক রফেকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি