০৪:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিল থেকে আটক ২ কাছিম ৭ শ টাকায়  বিক্রি!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরের বেনাই বিল থেকে আটক হওয়া দুইটি  কাছিম হাত বদল হয়ে অবশেষে ৭ শ টাকা বিক্রি হয়েছে। সর্বশেষ  বনাঞ্চলের মন্টু নামের এক গারো সম্প্রদায়ের লোক কিনে নিয়েছেন।

মঙ্গলবার(২৯ অক্টোবর) দুপুরে মন্টু গারো গ্রামীণ জলাশয় থেকে বিলুপ্ত প্রায় কাছিম দুটি ঘাটাইলের দেওলাবাড়ীর নুরুল ইসলাম নামের  জনৈক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। 
মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় কাছিম দুটি নিয়ে  বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনীকালে বিক্রেতা নুরুল ইসলাম জানান,  মঙ্গলবার সকালে মধুপুর উপজেলার গাংগাইর ও রক্তিপাড়ার মাঝখানের  ঐতিহ্যবাহী বেনাই বিলে জেলেদের বেড়জালে আটকা পড়ে কাছিম দুটি। তাদের কাছ থেকে সাড়ে ৫শ টাকায় কিনে কিছু লাভের আশায় মধুপুরে বিক্রি করতে এনেছি।  পরে কাকড়াগুণির মন্টু গারো কিনে নিয়েছেন।

মধুপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রাশেদ জানান, গ্রামীণ জলাশয়ে কাছিম পাওয়া তো এখন বিরল ঘটনা। পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষায় এগুলো শিকার না করে পানিতে ছেড়ে দিয়ে প্রজননে সহায়তা করা উচিৎ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি