০৭:২৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খন্দকার মুছা চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মওলানা ভাসানীর প্রিয় কর্মী বীরমুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার মুছা চৌধুরী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার তিনি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার নিজ বাসা থেকে ভূঞাপুরের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ভূঞাপুরে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বাদ আছর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করার কথা রয়েছে।

আলহাজ খন্দকার মুছা চৌধুরী মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর কোম্পানী কমান্ডার ছিলেন। তিনি মূলত মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। মওলানা ভাসানী তাকে খুব আদর করতেন। পরে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি