০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলার ডেপুটি সিভিল সাজর্ন ডা. কামরুল কিবরিয়া। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক সৈয়দ কামরুল ইসলাম, টাঙ্গাইল জেনালের হাসপাাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা, জেলা সিভিল সার্জন অফিসের এমওসিএ ডা. ইব্রাহিম, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. সোলাইমান, জেলা পুষ্টি বিভাগের সমন্বয়কারী হারুনুর রশিদ প্রমুখ।
 
জেলার তিন হাজার ১৬টি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের দশ হাজার ৭৪১ জন কর্মী ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।

এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১০ হাজার ৭৪১ জন লোক কাজ করছে। এর মধ্যে রয়েছে ৫৫৩ জন স্বাস্থ্য সহকারী, ৫৫৬জন পরিবার কল্যাণ সহকারী, ৪১৯জন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), ২৬ জন পৌর কর্মী, ৯ হাজার ৪৮ জন ভলান্টিয়ার (প্রতি কেন্দ্রে ৩জন), ১৩৯জন অতিরিক্ত ভলান্টিয়ার (প্রতি ইউনিয়নে ১জন ও প্রতি উপজেলায় ৩জন করে)।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি