০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরের এসিল্যান্ড তারিন মসরুর করোনা ভাইরাসে আক্রান্ত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাস সংক্রমন রোধে নাগরপুর উপজেলাবাসীকে রক্ষা করতে গিয়ে নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

রোববার (৩১ মে) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এসিল্যান্ড তারিন মসরুরের জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি থাকায় গত বুধবার হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। 

বৃহস্পতিবার তার নমুনা ঢাকায় পাঠানো হয়। পরে রোববার রাতে নমুনার ফলাফলে তার করোনা পজেটিভ আসে। 

তিনি আরো বলেন, তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক। নমুনার দেয়ার আগে থেকে টাঙ্গাইলের বাসায় তিনি আইসোলেশনে রয়েছেন।

সেই ৮ মার্চ থেকে যে মানুষটি করোনা থেকে নাগরপুরের মানুষকে রক্ষা করার জন্য অবিরাম ও ক্লান্তিহীন ভাবে ছুটে চলেছেন উপজেলার পথে প্রান্তরে, মাঠে ঘাটে। মানুষকে সচেতন করে সাহস যুগিয়েছেন। 

ত্রাণ নিয়ে ছুটে গেছেন অনাহারী মানুষের বাড়ি বাড়ি। সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, লকডাউন নিশ্চিতকরণ, বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট অভিযানে নিজে উপস্থিত থেকে করেছেন সর্তক অথবা জরিমানা। নিজের বা পরিবারের কথা না ভেবে রোজা রেখে কাক ডাকা ভোর থেকে শুরু করে দিনব্যাপী নাগরপুরের মানুষের কল্যাণের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। আজ সেই মানুষটি নিজেই আক্রান্ত হয়েছেন করোনা নামক ভাইরাসে। একই দিনে এসিল্যান্ড ও পুলিশ সদস্য আক্রান্তের খবর ছড়িয়ে পড়ায় নাগরপুরের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর ৩৫ তম ব্যাচের বিসিএস ক্যাডার। তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২২ মে তার শরীরে জ্বর অনুভব করলে তখন থেকে তিনি তার বাসায় আইসোলেশনে রয়েছেন। রবিবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। 

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মহোদয় সার্বক্ষনিক খোঁজ খবর রাখছেন। তিনি এসিল্যান্ডের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবেন।
 
উল্লেখ্য সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নাগরপুরে এসিল্যান্ড, পুলিশ ও স্বাস্থ্যকর্মীর স্বামীসহ ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি