০৮:৩৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বেড়িয়ার ভেঙে ফেন্সিডিল বোঝাই গাড়ি পার করলো পুলিশ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

উত্তরবঙ্গ থেকে আসা ফেন্সিডিল বোঝাই একটি কভারভ্যান আটকের পর বঙ্গবন্ধু সেতূপূর্বে টোল না দিয়ে বেড়িয়ার ভেঙে গাড়ি পাড় করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এর আগে আটককৃত ওই গাড়ি সেতুর পশ্চিমপাড়ের টোল বেড়িয়ার ভেঙে চালক সেতু পাড় করে গাড়ি রেখে পালিয়ে যায়।

রবিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টা ২৫মিনিটে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে ফেন্সিডিল বোঝাই একটি কভারভ্যান গাড়িকে (ঢাকা মেট্রো-ড ১৪-৭১৭৬) পুলিশ সিগনাল দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে সেতুর পশ্চিমের টোলপ্লাজার ১০নং লেনের বেড়িয়ার ভেঙে সেতুতে উঠে পড়ে। পরে বঙ্গবন্ধু সেতুপশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু মোটর সাইকেল নিয়ে গাড়িটির পিছু নিয়ে সেতুরপূর্ব পাড় থেকে আটক করে। এসময় কভারভ্যানের চালক ও অন্যান্যরা পালিয়ে যায়। পরে গাড়িটি আটক করে রাসেল নামের এক চালকের সহায়তায় এসআই রঞ্জু পূর্বপাড়ের ৪নং লেনের টোলপ্লাজার বেড়িয়ার ভেঙে গাড়ি ও মোটরসাইকেল নিয়ে সেতুর পশ্চিম থানায় নিয়ে যায়। 

এসময় টোল আদায়ে নিয়োজিত অপারেটররা গাড়ির ও মোটরসাইকেলের টোল চাইলে ওই পুলিশ কর্মকর্তা টোল না দিয়ে বেড়িয়ার ভেঙে চালককে সেতু পার করতে নির্দেশ দেন। 

বঙ্গবন্ধু সেতুপশ্চিম থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, গাড়িটি আটক করতে পারলেও গাড়ির চালকসহ অন্যান্যরা পালিয়ে গেছে। এসময় গাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল পাওয়া গেছে। এসময় গাড়িটি আনতে পূর্বপাড়ে টোল দেয়া হয়নি। তবে পরবর্তিতে টোলের টাকা সেতু কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে সেতুর টোল বেড়িয়ার ভাঙার কোন ঘটনা ঘটেনি। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর তত্ত্বাবধায় প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পুলিশের ওই কর্মকর্তা টোল না দিয়ে বেড়িয়ার ভেঙে গাড়ি পাড় করেছেন। এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হবে বিভাগীয় বিচারের জন্য। এছাড়া সেতু কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি