০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধানমন্ত্রীকে কটুক্তিকারী গ্রেফতার না হওয়ায় আইন-শৃংখলা কমিটির সভা র্বজন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তিকারীকে গ্রেফতার না করায় আইন শৃংখলা কমিটির সভা বর্জন করেছেন ইউপি চেয়ারম্যানসহ সদস্যরা। 

সোমবার কালিহাতী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভাটি বর্জন করেন তারা। সভায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান কমিটির সদস্যরা।

জানা যায়, সোমবার সকালে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তারের সভাপতিত্বে আইন-শৃংখলা কমিটির সভা শুরু হয়। কিন্তু গত সেপ্টেম্বর মাসের আইন-শৃংখলা কমিটির সভায় প্রধানমন্ত্রীর কটুক্তিকারীকে গ্রেফতারের দাবি জানানোর পরও পুলিশ তাকে আটক না করায় ক্ষোভে সভা বর্জন করে উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কমিটির সদস্যরা। এসময় তারা তীব্র নিন্দা প্রকাশ করেন।

সভা বর্জন বিষয়ে নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা-মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী বলেন, নাগবাড়ী ইউপি সদস্য সৈয়দ আব্দুল হালিম ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তিপূর্ণ এবং উস্কানীমূলক লেখা পোস্ট ও শেয়ার করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন কালিহাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কটুক্তিকারীকে আটক না করায় আমরা সভা বর্জন করেছি। 

কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ তোতা বলেন, গত সেপ্টেম্বর মাসে আইন-শৃংখলা কমিটির সভায় প্রধানমন্ত্রীর কটুক্তিকারীকে গ্রেফতারের দাবি জানানো হয়। কিন্তু পুলিশ তাকে আটক না করায় ক্ষোভে সভা বর্জন করা হয়েছে। 

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন সভা বর্জনের কথা স্বীকার করে বলেন, তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করতে গেলে পুলিশ হেড কোয়ার্টারের অনুমতি লাগে। আমরা অভিযোগের প্রেক্ষিতে জিডি করে মামলা করার অনুমতির জন্য আবেদন করেছি। অনুমতি পেলেই কটুক্তিকারী সৈয়দ আব্দুল হালিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি