০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের ৭ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ৭ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে তারা জেলা ও দায়েরা জজ আদালতে আত্মসমর্থন করে জামিনের আবেদন করলে বিচারক শওকত চৌধুরী তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরা হলেন, টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সমাজকল্যান সম্পাদক এমএ বাতেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক একে এম আব্দুল্লাহ।

এ ব্যাপারে আসামী পক্ষের আইনজীবী আব্দুল বাকী ও চমল আল মুইত বলেন, গত ১৬ অক্টোবর টাঙ্গাইল সদর বাজিশপুর এলাকায় বিস্ফোরন আইনে এই ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তারা উচ্চ আদালতের মাধ্যমে জামিন নিয়ে আসে। কিন্তু গত ডিসেম্বর মাসে তাদের উচ্চ আদালত থেকে আনা জামিনের সময় শেষ হয় গেলে তাদের টাঙ্গাইলের আদালতে হাজিরা দেয়ার কথা ছিলো। কিন্তু নির্বাচনের কারণে তারা হাজিরা দিতে আসেনি। পরে আজ মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালত অবমাননার কারণে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি