০২:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে যমজ ২ বোনকে বিয়ে করলো যমজ ২ ভাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলে যমজ ২ বোনকে বিয়ে করলো যমজ ২ ভাই। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে যমজ দুই বোনের।

ঈদের পরদিন বৃহস্পতিবার (২২ জুলাই) ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের যমজ দুই ছেলের সাথে অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যমজ দুই মেয়ের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।

তবে মঙ্গলবার (২৭ জুলাই) বিয়ের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ।

তিনি জানান, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের যমজ দুই ছেলে আল আমিন ও আমিনুল মাস্টার্স শেষ করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্যারাসুট তেল কোম্পানিতে চাকরি করছে। অপরদিকে নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের জমজ দুই মেয়ে ফাতেমা ও ফারজানা দুইজনই মাস্টার্স শেষ করেছে। 

ঈদের পরদিন বৃহস্পতিবার (২২ জুলাই) পারিবারিকভাবে ও ঘটকের মাধ্যমে এক লাখ টাকা কাবিনে যমজ ওই দুই বোনের সাথে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে যমজ নব-দম্পতিদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমায় বিভিন্ন এলাকার লোকজন। তবে শারীরিক অসুস্থতা জনিত কারণে বিয়েতে উপস্থিতি হতে পারেননি বলেও জানান তিনি।

যমজ নববধূদের বাবা বেল্লাল হোসেন বলেন, ঘটকের মাধ্যমে আমার যমজ দুই মেয়ের জন্য যমজ দুই ছেলের সন্ধান পাই। আমার দুই মেয়েই মাস্টার্স শেষে করেছে আবার ছেলেরাও দুইজন মাস্টার্স শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছে। কাকতালীয়ভাবে মিলে গেছে। এ কারণে কঠোর লকডাউন শুরুর আগের দিনই তাদের বিয়ের কাজটি শেষ করেছি।

যমজ দুই ছেলের বাবা আব্দুর রশীদ জানান, যমজ দুই ছেলের জন্য যমজ দুই পুত্রবধূ পেয়েছি,এটা আমার জন্য অনেক খুশির খবর। নব-দম্পতিদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি