১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় আরো ২৫ জন আক্রান্ত, মৃত্যু ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে করোনা ভাইরাসে নতুন করে আরো ২৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৭৯ জনে। 

এদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, নাগরপুরে ১ জন, সখীপুরে ১ জন, মির্জাপুরে এবং কালিহাতী উপজেলায় ৬ জন রয়েছেন। 

অপরদিকে করোনা ভাইরাসে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৮ জনের মৃত্যু হলো। 

মঙ্গলবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় প্রেরিত গতকাল রোববারের ১২৯টি নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়। আর নতুন করে ২ জনের মৃত্যু হয়। করোনায় জেলায় মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ১৬৬৭ জন, আর চিকিসাধীন রয়েছেন ৬৭৪ জন। 

সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে বাসাইল উপজেলায়। জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে আজ পর্যন্ত ৭৪১ জন করোনায় আক্রান্ত হয়। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।   

করোনায় জেলায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এরা সদর এবং ঘাটাইল উপজেলার বাসিন্দা। ঘাটাইল উপজেলার চান্দসী গ্রামে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে চিকিসাধীন অবস্থায় মতিউর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের অবস্বরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী ছিলেন।

অপরদিকে টাঙ্গাইল সদর উপজেলায় মুসলিম পাড়ায় আব্দুল ওহাব মিয়া নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। নমুনার পরীক্ষার ফলাফল আসার আগেই তিনি মারা যান। গত শনিবার তিনি করোনার নমুনা দেন। পরদিন রোববার রাতে বাসায় মারা যায়। এরপর গতকাল সোমবার নমুনার ফলাফলে তার পজেটিভ আসে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি