১২:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর বনের ভেতর থেকে আব্দুল কাদের (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ জানুয়ারি) রাতে মধুপুর বনের লহুরিয়া বিটের তিন রাস্তার মাথা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল কাদের উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত ওয়েজ করনির ছেলে। 

রোববার  (১৩ জানুয়ারি) সকালে নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন কাদের। এ ঘটনায় শুক্রবার মধুপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মরদেহটির শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া মুখ মন্ডল আগুনে পোড়া। 

তিনি আরো জানান,  পূর্ব শত্রুতার জেরে তাকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মুখমন্ডল বিকৃত করতে আগুন দিয়ে পোড়ানো হয় বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি