১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

“সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গাছের চারা রোপনের  মাধ্যমে এ বৃক্ষরোপন  কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

বৃক্ষরোপন -২০২০ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপন করা হবে। নাগরপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে  এ বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হবে যা মাসব্যাপী চলমান থাকবে। এ বছর উপজেলার প্রশাসনের পক্ষ থেকে  ২০ হাজার বৃক্ষরোপন করা হবে ।

এ সময় সহকারী কমিশনার (ভুমি) তারন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান  ছামিনা বেগম শিপ্রা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনি, মো.শওকত হোসেন, ছিদ্দিকুর রহমান সিদ্দিক , উপজেলা বন বিভাগ (ভারঃ) কর্মকর্তা মো.লুৎফর রহমান, নাগরপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডলসহ সকল ইউপি চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যম্যান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্দেশ্যে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি