১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গণমাধ্যম কর্মিদের সাথে টিআইবি’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ | | ১০৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) স্থানীয় গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় সভা করেছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে দুইদিন ব্যাপি তথ্যমেলার আয়োজন বিষয়ে অবহিত করতে সনাক এ মতবিনময় সভা করে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম ছামদানী।

আসন্ন তথ্য মেলা ও টিআইবি’র সচেতন নাগরিক কমিটির কর্মকান্ড তুলে ধরে বক্তৃতা করেন সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি।

সনাক সহসভাপতি সাংবাদিক এস. এম শহীদের সঞ্চালনায় এতে মতামত ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন সাংবাদিক আনছার আলী, অধ্যাপক আব্দুল আজিজ, এমএ রউফ, মেজবাহ আহমেদ, নাজমুছ সাদাৎ নোমান, টিআইবি’র আ্যাসিসটেন্ট ম্যানেজার (অর্থ) জসিম উদ্দিন।

বক্তাগণ ২০০৯ সালের তথ্য অধিকার আইন পাস করায় আ’লীগ সরকারের প্রশংসা করে এ আইনের সুফল পেতে টিআইবি’র এমন তথ্য মেলার আয়োজনকে সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি