১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় বই উৎসব পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বই উৎসব পালিত হয়েছে। 

মঙ্গলবার উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে প্রাথমিক মাধ্যমিক ও মাদরাসা মিলে মোট ৮ লাখ ৯৭ হাজার ৬০৫টি বই একযোগে বিতরণ করা হয়। 

সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি উপজেলা সদরের এস কে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা করেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ হয়। 

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি