১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কেক কাটা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে প্রথমেই স্থানীয় পৌর উদ্যানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইল ৫০ বছর পূর্তির উদযাপন কার্যক্রম শুরু হয়। পরে পৌর উদ্যান থেকে একটি বর্ণঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে র‌্যালীটি শেষ হয়।

শেষে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্ব করেন। এসময় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, পুলিশ সুপার রঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহম্মেদ ও জেলা এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে সন্ধ্যায় ডিসি লেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৯ সালে ময়মনসিংহ জেলার মহকুমা টাঙ্গাইলকে জেলায় রূপান্তর করা হয়। টাঙ্গাইল ১২টি উপজেলা নিয়ে জেলা গঠিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি