০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরের সম্মুখ যুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৫ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়ায় মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ‘মুক্তির পথ’ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নবনির্মিত স্মৃতিসৌধের উদ্বোধন করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, বীরমুক্তিযোদ্ধা শাজাহান সাজু, বীরমুক্তিযোদ্ধা আম্বার আলী খান প্রমুখ। 

১৯৭১ সালে ৩০ অক্টোবর বাঁশতৈল নয়াপাড়ায় পাকবাহিনীর সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গোড়াইল বাড়ী (নাগবাড়ী) গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ও বীরমুক্তিযোদ্ধা আহাম্মদ আলী এছাড়া বাঁশতৈল নয়াপাড়া গ্রামের ঈমান আলী, কাচ্ছেদ আলী, আব্দুল মালেক, মফেজ উদ্দিন, পন্ডিত আলী, আব্দুল কাদের, ছালাম পাগলা, ঠান্ডু মিয়া শহীদ হন। উপজেলা প্রকৌশল অফিসের কারিগরি সহযোগিতায় স্মৃতিসৌধটি বাঁশতৈল ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করেছে।  

সে দিনের সেই যুদ্ধের শহীদের স্মরণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাফিজুর রহমানের ব্যবস্থাপনা উপজেলা প্রশাসনের উদ্যোগে দৃষ্টিনন্দন এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে বলে ইউএনও হাফিজুর রহমান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি