০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ওসি প্রত্যাহারের দাবিতে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর থানার ওসি মো. আমির হোসেনকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঐক্যফ্রন্ট। 

শনিবার দুপুরে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন মাস্টার লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে বলা হয়, আগামি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে কেন্দ্র করে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্টের প্রার্থী কুড়ি সিদ্দিকীর সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে নির্যাতন মূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এবং মিথ্যা ও হয়রানি মূলক বিভিন্ন প্রেন্ডিং মামলায় গ্রেফতার করে আদালতে  পাঠাচ্ছেন। ওই মামলায় জামিন পেলেও শ্যোওন এ্যারেস্ট দেখিয়ে জেল গেটেই পুনরায় গ্রেফতার করাচ্ছেন যা আইনের বরখেলাপ বলে দাবি করেন তিনি।

এ সময় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, ঐক্যফ্রন্ট নেতা বিএনপি সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আলহাজ আবদুস সবুর খান, রফিকুল ইসলাম হায়দারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি