০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অংশ নেয় ১০৭টি দল

মাভাবিপ্রবি’র ‘সিএসই কার্নিভ্যাল’ সম্পন্ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭ | | ৫১২
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রথমবারের মত আয়োজন করা হয় দুই দিনব্যাপি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) কার্নিভাল। এতে দেশের ৪৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১২০টি দল রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ১০৭টি দল।

প্রথম দিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কার্নিভ্যাল (উৎসব) শুরু হয়।

উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন।

পরে প্রজেক্ট প্রদর্শনী, গেমিং প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়ার্ড এবং CSE Study and Extracurricular activities শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ।

দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

 

দুপুরে পুরস্কার বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রোগ্রামিং প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, আইইউটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, সাউথ ইস্ট, এনএসইউ, বিইউপিসহ মোট ৪৫টি বিশ্ববিদ্যালয়র ১০৭টি দল অংশ গ্রহণ করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি