০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে কবি গোপাল কর্মকার সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কবি গোপাল কর্মকার সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের মন্দিরের সামনে এ অনুষ্ঠান হয়। তৃতীয় চক্ষু ও বঙ্গীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ নামে দুইটি সাহিত্য সংগঠন এর আয়োজন করে।

টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি কবি মাহমুদ কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণসঙ্গিত শিল্পী এলেন মল্লিক, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সুভাষ চন্দ্র সাহা, সময়ের সাহিত্যকন্ঠের সম্পাদক কবি আযাদ কামাল ও উপজেলা আ.লীগের সহসভাপতি তৌফিকুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা মোমবাতি প্রজ্জলন করেন। পরে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সরকারি সাদত কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবি আলীম মাহমুদ, ঢাকার শমরিতা হাসপাতাতের চীফ কনসালটেন্ট ডা. মুহাম্মদ আবদুস সামাদ ও সাউদার্ন ক্লথিংয়ের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সেলিম হোসেন কে সাহিত্য পুরস্কার দেয়া হয়। তৃতীয় চক্ষুর সভাপতি কবি গোপাল কর্মকার বলেন, ‘আমরা চাই সমাজের প্রান্তিক মানুষেরা সাহিত্য শিখুক। সংস্কৃতি মনা হোক। যাতে সমাজে সাহিত্যের বিকাশ ঘটে।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি