০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশের ওপর হামলায় আহত ৪, গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় ওই রাতেই উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা হাতেম আলী শিকদারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড়চওনা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২ টার দিকে এসআই ওবায়দুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে  এজাহারভূক্ত আসামি আবদুল হালিম লাল মামুদকে গ্রেফতার করতে উপজেলার বড়চওনা মুটের পুকুরপাড় এলাকায় পৌঁছলে একদল দূস্কৃতকারী রাস্তায় কাঠের গুড়ি ফেলে পুলিশের গাড়িতে এলোপাথারীভাবে ইট পাটকেল ও ককটেল মারতে থাকে।
 
এ সময় পুলিশও আত্মরক্ষাতে ১৯ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এ সময় দুস্কৃতিকারীদের হামলায় পুলিশের এস আই দয়াল চন্দ্র সরকার, এএসআই আয়ুব খান, এএসআই ফয়েজ উদ্দিন ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হন। রাতেই তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ ঘটনার প্রতিবাদে সভা করেছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। 

বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, সহকারী পুলিশ সুপার (সখীপুর-বাসাইল সার্কেল) মো. মহসিন, ওসি আমির হোসেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন বলেন, এ ঘটনার পরপরই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার পক্রিয়া চলছে। জিঙ্গাসাবাদ শেষে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি