১২:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে মানব পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সখীপুর পৌরসভার সৌখিনমোড় এলাকার মৃত মোজাফ্ফর আলীর ছেলে মজিবুর রহমান (৬০), পৌর এলাকার ৩নং ওয়ার্ডের আলতাব হোসেন আল-আব্বাসীর ছেলে নাসির আহম্মেদ আব্বাসী (২৪) এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকার মৃত সাগর আলীর ছেলে শাহজাহান আলী (৩৫)। 

আজ শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। 

এ ব্যাপারে সখীপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফুল কবীর বলেন,  শুক্রবার রাতে আনিসুর রহমান সখীপুর থানায় এসে একটি অভিযোগ দেন। পুলিশ অভিযোগ পেয়ে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা মানব পাচারকারি দলের সক্রিয় সদস্য।

শনিবার আনিসুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে বাকিদের গ্রেফতারের চেষ্ঠা চলছে। 

তিনি আরো বলেন, প্রায় ৬ মাস আগে অভিযুক্তরা গাজীপুর পৌর এলাকার আনিসুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৩০) কে ১২ লাখ টাকার বিনিময়ে অষ্ট্রেলিয়া পাঠায়। সেখানে নেয়ার পর তাকে আটকে রেখে মুক্তিপণ হিসেবে আরও ৪ লাখ টাকা দাবি করছে একটি চক্র। গত একমাস ধরে হারুনুর রশিদকে তার পরিবারের কারও সাথেই ফোনে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না। পরে এ ঘটনায় হারুনুর রশিদের বাবা থানায়  এসে অভিযোগ দেয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি