০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সোনার বদলে পেল পিতলের পুতুল

কথিত দুই জ্বীনের বাদশাহ শ্রীঘরে

কাজল আর্য | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে টাকা নিতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে কথিত দুই জ্বীনের বাদশাহ। পরে ওই দুই জনকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। 

রোববার দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের ডিপ্তি আকন্দের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও একই এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে আবু তাহের (৩৩)। এসময় তাদের কাছ থেকে একটি পিতলের পুতুল উদ্ধার করা হয়েছে। 

জানা যায়, বৃহস্পতিবার রাতে জ¦ীনের বাদশাহ পরিচয়ে উপজেলার দেউপুর গ্রামের সুরুজ্জামানের সাথে মোবাইল ফোনে কথা বলেন মোখলেছুর রহমান ও আবু তাহের। এক পর্যায়ে কথিত ওই জ¦ীনের বাদশাহ সুরুজ্জামানকে বলেন ৫ হাজার একশ টাকা দিলে তুই একটা সোনার পুতুল পাবি। পরে তাদের কথামত সুরুজ্জামান পাশের এক মসজিদের দান বাক্সের উপর টাকা দিয়ে পুতুল নিয়ে আসেন। কথা ছিল পুতুলের প্যাকেট যেন আগেই না খোলা হয়। এর মধ্যে জ¦ীনের বাদশাহরা আবার বলেন যদি ৫০ হাজার একশ টাকা দেস তাহলে তুই সোনার কলসি পাবি। এদিকে প্যাকেট খুলে দেখা যায় স্বর্ণের পুতুলটি পিতলের। সুরুজ্জামান বিষয়টি এলাকার কয়েকজনকে জানিয়ে মসজিদের দান বাক্সের উপরে কিছু পাঁচশ টাকার নোট আর কাগজ দিয়ে মোড়ানো একটি বান্ডেল রাখেন। রাতে ওই দুই প্রতারক টাকা নিতে আসলে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে পিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, যারা ধর্মের নাম ব্যবহার করে এই ধরনের প্রতারণা করে, তাদের দৃষ্টামূলক শাস্তি হওয়া দরকার। 

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াহাব বলেন, গ্রামবাসী কথিত দুই জ¦ীনের বাদশাহকে ধরে খবর দেন। আমরা ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে এসেছি। দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্ততি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি