১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ২৩৭ টি পূজা মন্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এ বছর ২৩৭ টি পূজা মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি এগিয়ে চলছে। সনাতন ধর্মাবলম্বিরা ব্যস্ত হয়ে পড়েছে পূজার প্রস্তুতিতে। ২৩৭টি পূজামন্ডপের মধ্যে মির্জাপুর পৌর এলাকায় সর্বাধিক ৪২টি মন্ডপ পূজা হবে বলে জানা গেছে ।

এ উপজেলায় ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সর্বত্রই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়ে থাকে। এরমধ্যে কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজা মন্ডপটি সর্ববৃহৎ। প্রতি বছর দেশ বিদেশের ভিআইপিদের আগমনে মুখরিত হয়ে উঠে রণদা পূজামন্ডপ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার আজগানা ইউনিয়নে ৩টি, বাশতৈল ৪টি, তরফপুর ৬, লতিফপুর ১৬, গোড়াই ২০, ভাওড়া ৫, উয়ার্শী ১৮, আনাইতারা ৭, মহেড়া ১১, জামুর্কী ৩২, বানাইল ১৮, ভাতগ্রাম ৩০, বহুরিয়া ১২, ফতেপুর ১৩ ও মির্জাপুর পৌরসভায় সর্বোচ্চ ৪২ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি সরকার হিতেশ চন্দ্র পুলক বলেন, হিন্দু ধর্মাবলম্বিদের সর্ববৃহত উৎসব শারদীয় দুর্গা পূজা প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হবে। তিনি প্রশাসন সহ সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মিজানুল হক বলেন, স্থানীয়ভাবে সকলের সহযোগীতা নিয়ে মির্জাপুর থানা পুলিশ যেকোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষনিক প্রস্তুত। পূজা মন্ডপগুলির নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি