০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

শনিবার সকালে উপজেলা নির্বাচন অফিসার উম্মে তানিয়ার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহরের আবেদন করেন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মোতালেব মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।

এর আগে শুক্রবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র সালমা আক্তার শহীদুর রহমানের বাসায় গেলে তাঁকে মিষ্টি মুখ করিয়ে মানোনয়নপত্র প্রত্যাহারের ঘোষনা দেন। শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। উল্লেখ, মির্জাপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র সালমা আক্তার শিমুল ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমানসহ ৬ জন আওয়ামী লীগের মনোনয়ন চান। দল শিমুলকে মনোনয়ন দিলে শহীদুর রহমানও মনোনয়নপত্র জমা দেন।
শহীদুর রহমান বলেন, দলের প্রতি পূর্ণ আস্থা রেখেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করে তাকে বিজয়ী করব ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি