০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সাংবাদিক সুমন রায় 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

দৈনিক মজলুমের কণ্ঠের কাজ শেষে বুধবার রাত সাড়ে ১১ টায় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাংবাদিক সুমন কুমার রায়। তিনি দৈনিক মজলুমের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক, জাতীয় দৈনিক সময়ের আলো ও বাংলা নিউজ ২৪ ডট কমের জেলা প্রতিনিধি। তিনি টাঙ্গাইল শহরের কাগমারা মির্জামাঠ এলাকার বাসিন্দা। 

সাংবাদিক সুমন কুমার রায় জানান, শহরের নিরালা মোড়-মেছের মার্কেট সড়কের পশ্চিম আকুর টাকুর পাড়া কাশেম মাল্টি প্রজেক্টের সামনে পৌঁছালে সিটি সাইবার ক্যাফের ইন্টারনেট সংযোগের তারের সাথে তার গলায় ফাঁস লেগে তার ছিড়ে যায়। তাৎক্ষনিক মোটর সাইকেল ব্রেক করলে কাশেম মাল্টি প্রজেক্টের ভিতর থেকে কয়েকজন লোক বেরিয়ে আসেন। তারা সুমন কুমার রায়ের কাছে তার কিভাবে ছিড়লো সেটা জানতে চায়। পরে ওই এলাকার সাংবাদিক শহীদুল ইসলাম ফোন পেয়ে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সিটি সাইবার ক্যাফের ইন্টারনেট সংযোগের তার শহরের বিভিন্ন অলিগলিতে যত্রতত্র পড়ে আছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সাংবাদিক সুমন কুমার রায় বলেন, আমার মোটর সাইকেল ছিনতাই করার জন্য ইন্টারনেটের তারটি দুর্বৃত্তরা খুব নিচু করে বেধে ছিলো। ইন্টারনেট সংযোগের তারের সাথে বাড়ি লেগে আমি যদি পড়ে যেতাম তাহলে তারা আমার মোটর সাইকেল নিয়ে যেতো । তবে আমি মোটরসাইকেলে বসে থাকায় এ যাত্রায় ওই ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে। যদিও এতে আমার গলায় ওই ইন্টারনেট সংযোগের তার পেচিয়ে যাওয়া আমি মারাত্মকভাবে আহত হই। এ কারণে রাতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশের জোর টহলের দাবি জানাচ্ছি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি