০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ২ ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু, হেলপারসহ আহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ট্রাকের হেলপার ও দুই যাত্রীসহ ৩ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৩ টায় মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার গুল্যা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ খবর পেয়ে রাতেই দ্রুত টাঙ্গাইল ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস জানায়- ট্রাক চালক ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা ও আহত ট্রাকের হেলপার একই উপজেলার নিশিন্তপুর গ্রামের বাসিন্দা মো. নাঈম (২৮)। দুই যাত্রী হলেন- নওগাঁ জেলার বাসিন্দা মোছাঃ জান্নাতুল (২৪) ও মো. ফারুক (২৮)

টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান- মঙ্গলবার রাতে পণ্যবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও যাচ্ছিলেন। পথিমধ্য মহাসড়কের গুল্যা নামক স্থানে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) ধাক্কা দিলে পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলে ট্রাক চালকের মৃত্যু হয়। আহত হয় হেলপার ও দুই যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স গাড়িতে নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

সিনিয়র অফিসার সফিকুল ইসলাম আরও জানান- আহত অবস্থায় উদ্ধাররত দুই যাত্রী ঢাকা সাভার বাসস্ট্যান্ড থেকে গ্রামের বাড়ি নওগাঁ যাওয়ার জন্য ওই পণ্যবাহী ট্রাকে উঠেছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি