০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মাথা ন্যাড়া, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে স্থানীয় কয়েকজন যুবক চুল কাটার মেশিন দিয়ে কাতার প্রবাসীর এক গৃহবধুকে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

টাঙ্গাইল মির্জাপুরের ইচাইল গ্রামে গত ৯ সেপ্টেম্বর রাতে ঘটে এই লৌহমর্ষক ঘটনাটি।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতের খাওয়া শেষে পাঁচ বছরের মেয়েকে নিয়ে ঘুমাতে যায় প্রবাসী স্ত্রী। রাত ১১ টার দিকে অভিযুক্ত ও গ্রেফতারকৃত আসামীরা কৌশলে ঘরে ঢুকে তার মেয়েন গলায় ছুরি ধরে ধর্ষণ করার চেষ্টা করে। ডাক চিৎকার করলে মেয়েকে খুন করবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে তাকে ধর্ষণ করতে ব্যর্থ হলে অভিযুক্তরা গৃহবধুর হাত পা ধরে চুল কাটার মেশিন দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। এ ঘটনা প্রকাশ করলে তার সংসার টিকবেনা বলেও হুমকি দেয় অভিযুক্তরা।

ঘটনার পরদিন গৃহবধু চলে যায় তার খালার বাসায়। পরে সেখানে তাদের সাথে পরামর্শ করে গত ১৫ সেপ্টেম্বর চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় অভিযোগ করে। অভিযোগ পেয়ে পুলিশ একই গ্রামের শামছুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে শফিকুল ইসলামকে গ্রেফতার করে। এই দুইজন ছাড়াও আরও দুইজনকে অভিযুক্ত করা হয়েছে এ ঘটনায়। 

গৃহবধু জানান, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করতো অভিযুক্তরা। প্রবাসে থাকা স্বামীকে এ বিষয়ে অবগতও করেছে সে। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তার সংসার নষ্ট করে দেওয়ার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে বলেও তিনি দাবি করেন।

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মির্জাপুর থানার এসআই সোহেল কুদ্দুস।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি