০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে জাতীয় বীমা দিবস পালন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে বীমার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, ধনবাড়ী উপজেলা শিক্ষা অফিসার মতিউর রহমান খান, প্রগতি লাইফ ইনসিওরেন্সের ধনবাড়ী শাখার ম্যানেজার জাহেদুল ইসলাম রনি, ইউনিট ম্যানেজার আব্দুর রউফ রব্বানী, সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী ধনবাড়ী শাখার জুনিয়র এমডি শফিকুল ইসলাম, যুগ্ম প্রকল্প পরিচালক আ. খালেক, জেনারেল ম্যানেজার আ. হালিম, ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানীর কল্পনা আক্তারসহ অন্যান্য বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রগতি লাইফ ইনসিওরেন্স, সানলাইফ ইনসিওরেন্স, ন্যাশনাল ইনসিওরেন্স, ফারইস্ট লাইফ ইনসিওরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানীর অংশগ্রহন করে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি