১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া মুসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সমন্বয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৭ এপ্রিল) সকালে শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

গত শনিবার সকালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও গ্রন্থাগারিক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৪ জন এবং গ্রন্থাগারিক পদে ৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। স্থানীয়দের অভিযোগ মোটা অংকের উৎকোচের বিনিময়ে মেধাতালিকায় উত্তীর্ণদের বাদ দিয়ে পূর্ব থেকেই নির্ধারিত অযোগ্য-অদক্ষদের নিয়োগ প্রদানের জন্য লোক দেখানো পরীক্ষা গ্রহণ করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলেম উদ্দিনের নাতি কার্জন খান বলেন, বিদ্যালয় পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আমরা বারবার প্রতিবাদ করার জন্য আমাদের পরিবারের কাউকেই পরিচালনা পর্ষদে সদস্য করা হয়নি। আমরা এই নিয়োগ বাতিল করে পুনরায় যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেয়ার দাবি জানাচ্ছি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে পাওয়া যায়নি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আখতার হোসেন খান অনিয়মের বিষয়টি অস্বীকার করে বলেন, মেধাতালিকায় উত্তীর্ণদেরই নিয়োগ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি