০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চলন্তবাসে গণধর্ষণ

বাসের হেলপারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

জুবায়েদ ইমন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

চাঞ্চল্যকর রুপা গণধর্ষন ও হত্যার ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই টাঙ্গাইলে আবারও চলন্ত বাসে প্রতিবন্ধী এক কিশোরীকে (২৮) গণধর্ষণের ঘটনায় গ্রেফতার বাসের হেলপার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নুরে আলম বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শুক্রবারই বাসের হেলপারকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার হেলপার ভূঞাপুরের ৩নং পুনর্বাসন এলাকার আতোয়ার রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতের গণধর্ষনের ঘটনায় ধর্ষিতা প্রতিবন্ধি কিশোরীর নাম পরিচয় জানা গেছে। ধর্ষিতা কিশোরীটির নাম রানু (২৮)। তার বাড়ি কুষ্টিয়ায়।

এঘটনায় জড়িত অপর দুই আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলেও তিনি জানান।

এদিকে বাসে গণধর্ষনের শিকার প্রতিবন্ধী কিশোরী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ নারায়ন চন্দ্র সাহা বলেন, মেয়েটি ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সে এখন বিপদমুক্ত। মামলার প্রেক্ষিতে তার কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। আরো পরীক্ষা করার পর তথ্য প্রকাশ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি